বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা: পদে পদে দুর্ঘটনার আশঙ্কা

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাহীনতা: পদে পদে দুর্ঘটনার আশঙ্কা

কাজী আশরাফুল আলম
টঙ্গী গাজীপুর

গাজীপুরের টঙ্গীর বৌবাজার রেলগেটে নিরাপত্তাব্যবস্থা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই গেট ব্যবহার করলেও পথচারী ও যানবাহনের জন্য কোনো প্রতিবন্ধকতা বা ব্যারিকেড না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা ।
টঙ্গী বিসিক শিল্পাঞ্চল, মিরাশ পাড়া, জামাই বাজার, সরকার বাড়ি রোড, নদী বন্দর ও পাঁচতলা মাদ্রাসাসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সংযোগস্থল এই বাজার। ঢাকা-ময়মনসিংহ ও কিশোরগঞ্জগামী রেললাইনের ওপর অবস্থিত এই গেট দিয়ে অটোরিকশা, যাত্রীবাহী গাড়ি ও পথচারীদের চলাচল প্রতিদিন হাজার ছাড়িয়ে যায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এই রেলগেটে কোন স্থায়ী গেটম্যান নেই। এছাড়া রেললাইনের দুই পাশে মাটি কম থাকায় অটোরিকশা ও পথচারীদের চলাচলে চরম বেগ পেতে হচ্ছে। বিশেষ করে ট্রেন আসা-যাওয়ার সময় গাড়ি বা মানুষ থামানোর মতো কোনো ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা দিন দিন বেড়েই চলেছে ।
স্থানীয় ব্যবসায়ী ও যাত্রীরা দ্রুত স্থায়ী গেটম্যান নিয়োগ এবং রেললাইনের দুই পাশে ব্যারিকেড স্থাপনের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, “এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। অথচ ট্রেন আসার সময় মানুষ ও গাড়ি থামানোর কোনো সুব্যবস্থা নেই। এতে যেকোনো সময় প্রাণহানির ঘটনা ঘটতে পারে।”
অবিলম্বে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। অন্যথায় টঙ্গীর এই ব্যস্ত রেলগেটটি বড় কোনো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com