বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে সাংবাদিকের ওপর হামলা: বিএনপির ১৪ নেতা-কর্মীর বিরুদ্ধে এজাহার

Reporter Name / ৩৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মোঃ মাইদুল ইসলাম

কুড়িগ্রামের উলিপুরে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান থেকে বের করে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মোহাম্মদ জুবাইরের ওপর হামলার ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে। হামলার শিকার সাংবাদিক জুবাইর নিজে বাদী হয়ে এজাহারটি দায়ের করেন। আজ শনিবার বিকেলে এজাহারটি থানায় পৌঁছে দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
বিষয়টি নিশ্চিত করেছেন উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক।
এজাহারে উপজেলা বিএনপির নেতা নুরুজ্জামান বাচ্চু, যুবদল কর্মী রফিক হাসান, ছাত্রদল নেতা মেহেদী হাসান মারুফসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ১৪ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অপহরণ চেষ্টা ও হামলার অভিযোগ আনা হয়েছে।
এজাহারে নাম উল্লেখ করা ১৪ আসামি হলেন— উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান বাচ্চু, উলিপুর পৌর যুবদল কর্মী মোঃ রফিক হাসান, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী হাসান মারুফ, উপজেলা আহ্বায়ক বিপুল হাসান, উলিপুর পৌর স্বেচ্ছাসেবকদল কর্মী মোঃ ছলু মিয়া, যুবদল কর্মী মোঃ রমজানুল ইসলাম (নয়ন), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রমজান আলী, উলিপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ আবুল হাসানাত রাজিব, উলিপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড সভাপতি লাদেন মাহমুদ, পৌর যুবদল কর্মী মোঃ নূর মারুফ, জিয়া সাইবার ফোর্সের আহ্বায়ক ও সাবেক ছাত্রদল কর্মী মোঃ হাসান আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ কামারুজ্জামান হলুদ, উপজেলা যুবদল কর্মী মোঃ আশরাফুল ইসলাম এবং জিয়া ভাইভার ফোর্সের সদস্য মোঃ ইউনুছ আলী।
এছাড়া এজাহারে অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামি করা হয়েছে।
হামলার শিকার সাংবাদিক জুবাইর বলেন, ‘গত বুধবার হামলার শিকার হয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। আজ দুপুরে বাড়ি ফিরেছি। হামলাকারীরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এর মধ্যে থানায় এজাহার দিয়েছি। আশা করছি পুলিশ মামলা নথিভুক্ত করে আসামিদের আইনের আওতায় আনবে।’
এদিকে এজাহার গ্রহণ করলেও আজ রাত ৮টা পর্যন্ত মামলা হিসেবে নথিভুক্ত করেনি পুলিশ। জানতে চাইলে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, ‘এজাহার পেয়েছি। অভিযোগের বিষয়গুলো যাচাই বাছাই করছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
উল্লেখ্য, গত বুধবার (৫ আগস্ট) উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়ামে গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠান চলছিল। সেখান থেকে সাংবাদিক মোহাম্মদ জুবাইরকে টেনে বের করে তাঁর ওপর হামলা করে বিএনপি নেতা-কর্মীরা। ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা সাংবাদিক জুবাইরকে উদ্ধার করে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com