বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ভালুকায় বর্ণাঢ্য আয়োজনে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Reporter Name / ৫৩ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬


মোঃ আকাশ আহমেদ,ভালুকা প্রতিনিধিঃ-
ভালুকায় এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ভালুকা উপজেলা যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি তারেক উল্লাহ চৌধুরীর আয়োজনে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গীকৃত আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার ​বিকেল ৩:৩০ মিনিটে শহীদ নাজিম উদ্দিন স্কুল মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৭নং মল্লিকবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ মন্ডল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রহুল আমিন মাসুদ। টুর্নামেন্টের উদ্বোধন করেন ভালুকা উপজেলা যুবদলের সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি তারেক উল্লাহ চৌধুরী।
​উদ্বোধনী দিনে হাজারো দর্শক উপস্থিত হয়ে ম্যাচটি উপভোগ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, চ্যাম্পিয়ন দলের জন্য ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার প্রাইজ মানি ও পুরস্কার এবং রানার্স আপ দলের জন্য ৩০,০০০/- (ত্রিশ হাজার) টাকার প্রাইজ মানি ও পুরস্কার ঘোষণা করা হয়েছে।
​স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com