বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

খেলাধুলাই হোক তারুণ্যের শক্তি, মাদক-সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার- ঝালকাঠিতে ইসরাত সুলতানা এলেন ভুট্টো

Reporter Name / ১২ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

ঝালকাঠি প্রতিনিধি:

বিনোদনের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। বিশেষ করে গ্রামীণ জনপদের তরুণ ও ক্রীড়ামোদী যুবকদের মাঠমুখী করে তুলতে পারলে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংয়ের মতো সামাজিক অপরাধ থেকে তাদের দূরে রাখা সম্ভব—এমন মন্তব্য করেছেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।
মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠি ইউনিয়নের সুগন্ধিয়া মুসলিম হাই স্কুল মাঠে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইসরাত সুলতানা ইলেন ভুট্টো বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাবদ্ধ জীবন গঠনের অন্যতম মাধ্যম। আমাদের গ্রামের মাঠগুলোতে আবারও খেলাধুলা ফিরিয়ে আনতে হবে। তরুণদের হাতে মাদক নয়, ফুটবল দিতে হবে; অপরাধের পথে নয়, তাদের মাঠের পথে এগিয়ে নিতে হবে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুব সমাজকে নানা সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার পরিধি বাড়ানো প্রয়োজন। প্রত্যন্ত গ্রামের প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দিলে তারাই একদিন জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভার স্বাক্ষর রাখতে পারবে।
গ্রামবাংলার খেলাধুলার ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যেও এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। একসময় গ্রামের মাঠে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলাকে ঘিরে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হতো, সেই দিনগুলি ফিরিয়ে আনতে নিয়মিত ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও ইভটিজিংমুক্ত বিনয়কাঠি ইউনিয়ন গড়ার প্রত্যয় নিয়ে সুগন্ধিয়া ফাইভ স্টার ক্লাব এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে। টুর্নামেন্ট পরিচালনার উদ্যোগ নেন ঝালকাঠি সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সরদার এনামুল হক এলিন ।
এবারের আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশগ্রহণ করছে। প্রতিটি দলই স্থানীয় ও গ্রামীণ পর্যায়ের উদীয়মান খেলোয়াড়দের নিয়ে গঠিত। ফলে টুর্নামেন্টটি শুধু প্রতিযোগিতা নয়, স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়দের নিজেদের দক্ষতা তুলে ধরারও একটি বড় সুযোগ হিসেবে দেখছেন আয়োজকরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি নেতা মো. আজিজ খলিফা, জেলা কৃষক দলের সভাপতি তকদির হোসেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান আনিস, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আজাদুর রহমান আজাদ, সদস্য সচিব অ্যাডভোকেট মুশফিকুর রহমান বাবুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাঠমুখী করা, গ্রামীণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং মাদক ও অপরাধমুক্ত সুস্থ সমাজ গড়ে তোলাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য। নিয়মিত খেলাধুলার আয়োজনের মাধ্যমে এলাকার তরুণদের মধ্যে শৃঙ্খলা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com