বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নেদায়ে ইসলামের বর্ণাঢ্য আনন্দ মিছিল

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাজীপুরের টঙ্গীর দক্ষিণ আউচপাড়ায় নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ থেকে একটি বর্ণাঢ্য ও দৃষ্টিনন্দন আনন্দ মিছিল বের হয়েছে। জুমার নামাজ শেষে আয়োজিত এই মিছিলে বিভিন্ন বয়সের ধর্মপ্রাণ মুসল্লিরা বিপুল উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশ নেন।
​নেদায়ে ইসলাম গাজীপুর জেলা শাখার সভাপতি মেরাজ উদ্দিন ও সাধারণ সম্পাদক নোমান আল আহমাদী-এর নেতৃত্বে আয়োজিত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমামুত ত্বরিকত হযরত শায়খ সায়্যিদ মুহাম্মাদ বোরহানুদ্দীন উয়েসী (রাঃ)-এর দৌহিত্র, বিশিষ্ট লেখক ও গবেষক শায়খ মোঃ মাসুক আল আহমাদী। বিশেষ অতিথি ছিলেন নেদায়ে ইসলামের সদস্য শায়খ মোহাম্মদ মীর মুদ্দাসসির আল আহমাদী।
দক্ষিণ আউচপাড়া নেদায়ে ইসলাম বেপারী বাড়ী জামে মসজিদ থেকে শুরু হয়ে মিছিলটি চেরাগ আলী ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে সুরতরঙ্গ রোড হয়ে পুনরায় বেপারী বাড়ী মসজিদে এসে মিছিলটি শেষ হয়। পরে দরুদ, মিলাদ ও কিয়ামেরমাধ্যমে পুরো অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।
বর্ণিল এই মিছিলে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। জাতীয় পতাকার পাশাপাশি বাংলা, ইংরেজি ও আরবি ভাষায় মহানবীর নানা বাণী সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। আরবি হরফে কালেমা লেখা পতাকা ও নান্দনিক সাজসজ্জা পুরো আয়োজনটিকে অত্যন্ত আকর্ষণীয় করে তোলে।
মিছিল শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্মের ওপর আলোকপাত করা হয়। বক্তারা নবীপ্রেম, মানবতা, শান্তি, সম্প্রীতি ও নৈতিকতার সুমহান শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সার্বিক আয়োজন ও সহযোগিতায় উপস্থিত ছিলেন স্থানীয় মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সের মোতাওয়াল্লী আলহাজ্ব মোহাম্মদ ইকবাল হোসেন বেপারী, সভাপতি আলহাজ্ব মুজিবুর রহমান বেপারী, অর্থ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান বেপারী, পরিচালক আলহাজ্ব মনিরুজ্জামান, সেক্রেটারি আলহাজ্ব শামীম বেপারী চিশতি এবং নেদায়ে ইসলামের সেবক কালিমুল্লাহ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে পুরো অনুষ্ঠানজুড়ে এক শান্তিপূর্ণ, শৃঙ্খলাপূর্ণ ও আবেগঘন পরিবেশ বজায় ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com