বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

থানা ফটকে জয়বাংলা শ্লোগান গ্রেফতার ৫

Reporter Name / ৭৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মোঃ মোস্তফা মিয়া
টঙ্গী গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে থানা ফটকে জয়বাংলা শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে তিন নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
রবিবার (৩০ আগষ্ট) দুপুরে আদালতে আসামি প্রেরণের সময় এই ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন, শারমিন সুলতানা (৩৭), জহুরা বেগম (৬০), শাহিদা (৩৭), মাহাদী হাসান (২৯) ও হারুন অর রশিদ (৩৪)
পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় গ্রেফতারকৃত আসামিদের আদালতে প্রেরণ করার সময় থানা ফটকে “জয়বাংলা জয় বঙ্গবন্ধু” শ্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির
চেষ্টা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বেশকিছু নারী পুরুষ অনুসারী। এসময় তারা থানা ফটকে ও বাইরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে। পরে পুলিশ তাদের ধাওয়া দিয়ে তিন নারীসহ ৫ জনকে গ্রেফতার করে।
এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, সিসি টিভি ফুটেজ বিশ্লেষণ করে বিশৃঙ্খলা সৃষ্টির দ্বায়ে ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com