বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার

Reporter Name / ৬১ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শহীদুল ইসলাম
বিশেষ প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর ইপিজেড এলাকায় পুলিশের অভিযানে মো. রকিব হোসেন ওরফে রাকিব (২৬) নামে এক যুবক গ্রেপ্তার হয়েছেন। পুলিশের তথ্য অনুযায়ী, ইপিজেড ও কর্ণফুলী থানায় বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আটটি মামলা রয়েছে।
বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান বিপিএমের নেতৃত্বে এসআই মো. আব্দুল ওয়াদুদ চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিবকে গ্রেপ্তার করেন।
পুলিশ জানায়, রকিব ইপিজেড থানায় গত ১৮ আগস্ট দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। ওই মামলায় দণ্ডবিধির ৩৪১, ৩০৭, ৩৩২, ৩৩৩, ৩৫৩, ২২৫(বি), ৪২৭ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে রকিবের বিরুদ্ধে ইপিজেড ও কর্ণফুলী থানায় আটটি মামলা হয়েছে। এসব মামলায় দণ্ডবিধির বিভিন্ন ধারার পাশাপাশি মাদকদ্রব্য, বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের ধারায়ও অভিযোগ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি ও আগস্ট মাসেও তার বিরুদ্ধে মামলা হয়েছে।
ইপিজেড থানা পুলিশ জানায়, অপরাধ নিয়ন্ত্রণ এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রকিবকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, রকিবের বিরুদ্ধে থাকা আটটি মামলায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেপ্তারের পর রকিবকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে ইপিজেড থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com