বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎ভেজাল ওষুধ-খাদ্য উৎপাদন, ভোক্তা-অধিকারের অভিযানে জরিমানা ৪৪ হাজার টাকা

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬


‎সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:

‎খুলনা বিভাগের বিভিন্ন এলাকায় নিত্যপ্রয়োজনীয় পণ্য, খাদ্যপণ্য ও ওষুধের বাজার তদারকিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২ সেপ্টেম্বর) পরিচালিত অভিযানে অনিয়মের অভিযোগে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
‎জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয়ের ৫টি টিম এ অভিযান পরিচালনা করে। এ সময় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়।
‎খুলনা মহানগরে ১৯ হাজার টাকা জরিমানা
‎খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে সদর থানার ময়লাপোতা মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হাওড়া বেকারিকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদন ও বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
‎অন্যদিকে, সহকারী পরিচালক দিনারা জামানের নেতৃত্বে গল্লামারী এলাকায় অভিযান চালিয়ে প্যারিস কেককে পণ্যের মোড়ক যথাযথভাবে ব্যবহার না করার অপরাধে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
‎এ ছাড়া খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে সোনাডাঙ্গা থানার সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে ইসমাইল ফুডকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
‎মেহেরপুরে ৫ হাজার, কুষ্টিয়ায় ২০ হাজার টাকা জরিমানা
‎মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় খাওন নামের একটি প্রতিষ্ঠানকে অবৈধ প্রক্রিয়ায় খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
‎কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাসুম আলীর নেতৃত্বে সদর উপজেলার মেডিকেল কলেজ গেট বাজার এলাকায় অভিযান চালিয়ে রুহল ফার্মেসিকে যথাযথ পণ্য সরবরাহ না করা ও ভেজাল ওষুধ বিক্রয়ের অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎অভিযানে মোট ৫টি প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।
‎অভিযান চলাকালে ব্যবসায়ীদের সচেতন করার পাশাপাশি দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা দেওয়া হয়।
‎এ ছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করলে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।
‎জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com