বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বনানী ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে স্কচটেপে মোড়ানো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

Reporter Name / ২৬ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মনির হোসেন জীবন : রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর থেকে সাদা রঙের স্কচটেপে মুখ বাঁধা ও অর্ধনগ্ন অবস্থায় মোড়ানো অবস্থায় এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর।
আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে বনানীর ‘আশালতা ভবন’ সংলগ্ন এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর একপাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে বনানী থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত ব্যক্তির মরদেহটি উদ্ধার করে।
আজ শুক্রবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম এ প্রতিবেদককে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার আনুমানিক পৌঁনে ৯টার দিকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের মুখ সাদা রঙের স্কচটেপ দিয়ে পেঁচানো ছিল।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে ধারণা করছে, এই অজ্ঞাত ব্যক্তিকে কে বা কারা (দুর্বৃত্তরা) অন্য কোথাও হত্যা করে তার মরদেহটি এক্সপ্রেসওয়েতে এনে ফেলে রেখে গেছেন। তবে হত্যার কারণ বা নিহতের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। একই সঙ্গে নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।
ডিএমপি’র বনানী থানার পুলিশ এ প্রতিবেদককে জানান, আজ সকাল পৌনে ৯টার দিকে পুলিশ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে। তার গায়ে সিএনজি চালকদের ইউফর্মের মতো নীল রঙের পোশাক ছিল। ওই ব্যক্তির মুখে সাদা রঙের টেপ লাগানো ছিল। আমরা ধারণা করছি, অন্য কথাও হত্যার পর দুর্বৃত্তরা রাতে বা ভোরের কোনো এক সময় মরদেহ ফেলে রেখে গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
আজ শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ওপর এক পাশে অর্ধনগ্ন অবস্থায় বৃদ্ধের মরদেহটি পড়ে ছিল। তার মুখমণ্ডল সাদা স্কচটেপ পেঁচিয়ে শক্তভাবে বাঁধা ছিল। পরনে ছিল নীল রঙের ফুলহাতা শার্ট। গায়ের ওপর গামছা দিয়ে ডাকা ছিল শরীর। তার মাথায় চুল কম ছিল।
এ বিষয়টি নিশ্চিত করে বনানী থানার পরিদর্শক (তদন্ত) মো. মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মরদেহটি উদ্ধার করার জন্য থানা-পুলিশের টিম ঘটনাস্থলে গেছেন। ঘটনার বিস্তারিত তদন্তের পর বলা সম্ভব হবে। এরআগে কোন মন্তব্য করা ঠিক হবে না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের ধারণা, কেউ ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহ এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ফেলে গেছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com