বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মনির হোসেন জীবন :
রাজধানীর উত্তরায় “উত্তরা লিবার্টি ক্লাবে”
মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় ১৮ লক্ষ টাকা মূল্যের দেশি- বিদেশী মদ ও ক্যান বিয়ারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।
গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে উত্তরা পশ্চিম থানার ১২নং সেক্টর, সোনারগাঁও জনপথ রোড, আজিজ স্কয়ার, বাড়ী নং- ৯৮, উত্তরা লিবার্টি ক্লাবের ৫ম তলায় মাদক বিরোধী ঝটিকা অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে
র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১) এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) শাহ আলম এ প্রতিবেদককে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আটক মাদক ব্যবসায়ী ও আসামীরা হলো – মোঃ রাসেল (২৮) ও মোঃ নয়ন মিয়া (৩৮)।
এ সময় উত্তরা লিবার্টি ক্লাবের ৫ম তলার রুমে তল্লাশি চালিয়ে বিদেশী বিয়ার ক্যান, দেশি/বিদেশী মদের পরিমান সর্বমোট ৪৭০.৮৬০ লিটার মদ জব্দ করা হয়েছে। যাহার আনুমানিক বাজারমূল্য মূল্য প্রায় ১৮ লক্ষ টাকা।
র‍্যাব-১, এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযানের সময় উত্তরা লিবার্টি ক্লাবের সভাপতি- কর্মচারী ও আরোও কতিপয় লোকজন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যায়। তবে উত্তরা লিবার্টি ক্লাবের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
অভিযান শেষে জব্দকৃত মালামাল ও গ্রেফতারকৃত দুই আসামীকে জিজ্ঞাসাবাদ করে ডিএমপির উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com