বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

চাঁপাইনবাবগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোঃ বাবু / ২৮২ Time View
Update : শনিবার, ১ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সানোয়ারা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মো. সুজনের স্ত্রী।
আজ শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নিহতের শ্বশুর বাড়ির লোকজন মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।
পুলিশ ও নিহতের পরিবার জানান, প্রায় ৭ বছর আগে সুজন আলী সানোয়ারাকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে। এরপর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত।
এদিকে আজ শনিবার বিকেলে সুজনের পরিবার সানোয়ারাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং সে গলায় দড়ি দিয়েছে বলে তাকে হাসপালে এনে প্রচারণা চালায়।

একপর্যায়ে সানোয়ারা মারা গেলে তার মরদেহ রেখে পালিয়ে যান স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সানোয়ারা বেগম নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত গৃহবধূ জেলার শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের মো. সুজনের স্ত্রী।
আজ শনিবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে বিকেলে নিহতের শ্বশুর বাড়ির লোকজন মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায়।
পুলিশ ও নিহতের পরিবার জানান, প্রায় ৭ বছর আগে সুজন আলী সানোয়ারাকে ২য় স্ত্রী হিসেবে বিয়ে করে। এরপর থেকেই পারিবারিক কলহ লেগেই থাকত।
এদিকে আজ শনিবার বিকেলে সুজনের পরিবার সানোয়ারাকে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে এবং সে গলায় দড়ি দিয়েছে বলে তাকে হাসপালে এনে প্রচারণা চালায়।

একপর্যায়ে সানোয়ারা মারা গেলে তার মরদেহ রেখে পালিয়ে যান স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। পরে খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com