বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গোবিন্দগঞ্জে চাঞ্চল্যকর হত্যা মামলায় ইউপি সদস্য শাহজাহান আলী কারাগারে ।

মোহন সরকার / ১২২ Time View
Update : সোমবার, ৩ জুলাই, ২০২৩

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর হাবিজার রহমান হত্যা মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শাহজাহান আলীকে কারাগারে পাঠিয়েছে বিজ্ঞ আদালত। তার জামিনের আবেদন নামঞ্জুর করে এই আদেশ প্রদান করেন বিচারক।

সোমবার (৩ জুলাই) গোবিন্দগঞ্জ চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান এ নির্দেশ দেন।

মামলা সূত্রে জানা গেছে, জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে গত ২০২২ সালের ২১ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের ঘুগা গাড়ামারা গ্রামের মৃত মওলা সরকারের ছেলে আব্দুল মান্নান সরকার ও তার ভাই ইউপি সদস্য শাহজাহান আলীর নেতৃত্বে কয়েকজন ব্যক্তি পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসী কায়দায় বৃদ্ধ হাবিজার রহমানের উপর হামলা চালায়।

এসময় হাবিজার রহমানের ছেলে জেলা বারের সদস্য অ্যাডভোকেট সাজু ও আইনজীবী আব্দুর রশিদ এগিয়ে গেলে সন্ত্রাসীরা তাদের উপরেও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীদের হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হন। গ্রামবাসীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে সেদিন রাত আনুমানিক ৯টার দিকে হাবিজার রহমানের মৃত্যু হয়। পরদিন নিহতের ছেলে রাজু মিয়া বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

দীর্ঘদিন পলাতক থাকার পর সোমবার এ মামলার অন্যতম আসামি ইউপি সদস্য শাহজাহান আলী আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম খবর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com