বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

খামেনি হত্যার প্রতিবাদে সাতক্ষীরার নূরনগরে শিয়া সম্প্রদায়ের বিক্ষোভ

Reporter Name / ১৭৯ Time View
Update : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬

 

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সাতক্ষীরার নূরনগরে শিয়া সম্প্রদায়ের সদস্যরা।
শুক্রবার (৬ মার্চ) জুম্মা নামাজ শেষে নূরনগর শিয়া মসজিদ থেকে শিয়া সম্প্রদায়ের লোকজন ও স্থানীয়রা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্থানীয় শিয়া মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
বিক্ষোভকারীরা মিছিলে নারায়ে তাকবির, আল্লাহু আকবর,নারায়ে রিসালাত, ইয়া রাসুলুল্লাহ,আমেরিকার দুই গালে,জুতা মারো তালে তালে,ইজরায়েলের দুই গালে,জুতা মারো তালে তালে এবং আমেরিকার কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও,ইত্যাদি স্লোগান দেন।
সমাবেশে নূরনগর শিয়া মসজিদের সভাপতি সার্জেন্ট শেখ রওশান আলমের সভাপতিত্বে উক্ত মসজিদের পেশ ইমাম
মাওলানা সাজিদুল ইসলাম বলেন,আমাদের নেতা হযরত আয়াতুল্লাহ সাইয়েদ আলী হোসাইনি খামেনিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে হত্যা করেছে এই অভিযোগের প্রতিবাদ জানাতেই তারা সমবেত হয়েছেন।
তিনি বলেন,আয়াতুল্লাহ খামেনিকে কেন হত্যা করা হয়েছে এ বিষয়ে তারা জাতি সংঘের কাছে জবাব দাবি করবেন। ফিলিস্তিনিদের পক্ষে কথা বলাই কি খামেনির অপরাধ ছিল এ প্রশ্নের উত্তর আন্তর্জাতিক সম্প্রদায়কে দিতে হবে।
এ সময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কঠোর সমালোচনা করে বলেন,এসব ঘটনার জন্য সংশ্লিষ্টদের এক দিন জবাব দিহির মুখোমুখি হতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আদর্শ সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক শেখ হাবিবুল আলম, গ্রাম ডাক্তার আলহাজ্ব শেখ আইয়ুব আলী, শেখ নেসার আলি, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ আল মামুন,শেখ মহতাব হোসেন,শেখ জুলফিকার আলি,নূর মোহাম্মদ,আমির হোসেন, আমিনুর রহমান প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com