কামাল খান
সিলেট জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন ড. চৌধুরী মো. যাবের সাদেক।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে তিনি সিলেট রেঞ্জে ডিআইজি মুশফেকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে সিলেট রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ডিআইজি মুশফেকুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের মুহাম্মদ শরিফুল ইসলাম, পিপিএম, পুলিশ সুপার (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স) এবং মো. রাসেলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), সিলেট জেলা।
নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক সিলেটে আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেন