বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে যুবতীকে ধর্ষণের অভিযোগ, প্রেমিকসহ গ্রেফতার ৩

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

কাজী আশরাফুল আলম
টঙ্গী গাজীপুর
গাজীপুর, ২৬ মার্চ: প্রেমের ফাঁদে ফেলে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ধর্ষণের মূল পরিকল্পনাকারী ও ভিকটিমের প্রেমিক তামিম খান (২০) এবং তার দুই সহযোগী মোঃ জামান মন্ডল (৩০) ও মোঃ হাবিবুল্লাহ (২৪)। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, ভিকটিম প্রায় এক মাস আগে ঢাকার মিরপুরে তার পিতার বাড়ি বেড়াতে আসেন। সেখানে পাশের বাড়ির ভাড়াটিয়া তামিম খানের সাথে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
গত ২৪ মার্চ রাতে প্রেমিক তামিম ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওড়া শিংবাড়ী এলাকায় নিয়ে আসে। সেখানে তামিমের চাচা লিটন (৭০) নামে এক ব্যক্তির ভাড়াটিয়া বাসার পাশের একটি ফাঁকা কক্ষে তারা অবস্থান করতে থাকে। তামিমের চাচা তাদের বিয়ে দেবেন বলে আশ্বস্ত করেন।
ভিকটিমের অভিযোগ, গতকাল (২৫ মার্চ) রাত ৩টা ১০ মিনিটের দিকে হঠাৎ আসামী জামান মন্ডল ও হাবিবুল্লাহ ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয়। এরপর তারা প্রায় এক ঘণ্টা ধরে ভিকটিমের প্রেমিক তামিমের সহায়তায় তাকে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। পরে ধর্ষক তিনজন তাকে ওই ঘরেই রেখে চলে যায়।
ভিকটিম পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুর রহমান সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা আমানুর রহমান স্থানীয় সূত্র এবং তথ্যপ্রযুক্তির কৌশল ব্যবহার করে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিন আসামীকেই গ্রেফতার করতে সক্ষম হন।
গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com