বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ঝালকাঠিতে হৃদয়বিদারক ঘটনা: কৃষকদল নেতার মাছের ঘেরে বিষ, লক্ষাধিক টাকার ক্ষতি

Reporter Name / ৩৮ Time View
Update : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

ঝালকাঠি প্রতিনিদি:

ঝালকাঠিতে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুর্বৃত্তদের নৃশংসতা। জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মোঃ নান্না খলিফার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি সাধনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ।
শুক্রবার (২৭ মার্চ) সকাল ১০টার দিকে সংবাদকর্মীদের কাছে নিজের দুঃখভরা অভিজ্ঞতা তুলে ধরে।
তিনি জানান, দীর্ঘদিন ধরে সরকারি লিজ নিয়ে তিনি ওই পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
কিন্তু বিগত সরকারের সময় জোরপূর্বক তার কাছ থেকে পুকুরটি দখল করা হয়। নানা প্রতিকূলতা পেরিয়ে গত ৫ আগস্টের পর তিনি আবারও নতুন করে আশা নিয়ে মাছ চাষ শুরু করেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় এক রাতেই।
তার অভিযোগ, সম্প্রতি এলাকায় মাদক ব্যবসায়ীদের তৎপরতা বেড়ে যাওয়ায় তিনি এর প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে দুর্বৃত্তরা বৃহস্পতিবার গভীর রাতে তার মাছের ঘেরে বিষ প্রয়োগ করে। সকালে ঘেরে গিয়ে তিনি দেখতে পান—সব মাছ মরে ভেসে উঠেছে। মুহূর্তেই তার কয়েক মাসের শ্রম আর বিনিয়োগ পানিতে ভেসে যায়।
ক্ষতিগ্রস্ত নান্না খলিফা বলেন, “আমি শুধু আমার অধিকার আর এলাকার নিরাপত্তার জন্য কথা বলেছিলাম। তারই প্রতিশোধ নিতে আমার সব শেষ করে দিল।” তার কণ্ঠে তখন অসহায়ত্ব আর ক্ষোভের মিশ্র প্রতিধ্বনি।
ঘটনার পরপরই তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে ঝালকাঠি সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে।
সদর থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ দায়েরের পর তদন্ত করে দোষীদের শনাক্ত করা হবে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এই নির্মম ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বেড়েছে। অনেকেই মনে করছেন, এমন ঘটনার পুনরাবৃত্তি হলে সাধারণ কৃষক ও মৎস্যচাষীরা মারাত্মক ঝুঁকির মুখে পড়বেন।
একটি রাত, এক ফোঁটা বিষ—আর তাতেই ভেঙে গেল এক কৃষকের স্বপ্ন, নিভে গেল তার পরিশ্রমের আলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com