বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

উত্তরায় সন্ত্রাসী হামলা ও লুটপাটের প্রধান আসামি শীর্ষ সন্ত্রাস,ও চাঁদা বাজ মিজান গ্রেপ্তার

Reporter Name / ১১৬ Time View
Update : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর উত্তরায় সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় প্রধান আসামি মিজানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী নুরজাহান বেগম বাদী হয়ে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১৫৪ ধারায় এবং সন্ত্রাসবিরোধী আইন ২০০৯ এর১০, ১১ ও ১২ ধারায় মামলা দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ ২০২৬ তারিখ সকাল ৭টা থেকে বিকাল ৩টার মধ্যে একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল উত্তরার ৮ নম্বর সেক্টরের আব্দুল্লাহপুর লস্কর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা এলাকায় ভীতি সৃষ্টি করে এবং নুরজাহান বেগমের বসতবাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায়।
অভিযোগে বলা হয়, এ সময় বাধা দিলে বাদী নুরজাহান বেগম, তার মা আজেদা বেগম, বোন নুরেজা বেগম ও ভাই কামরুলকে বেধড়ক মারধর করে আহত করা হয়। পরে আশপাশের লোকজন ও পুলিশের সহায়তায় তারা স্থানীয় মৈত্রী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন১.মিজান(প্রধানআসামি)২.রিপন৩. সোহেল৪. জাহাঙ্গীর৫. পিচ্চি আশিক৬. সোহেল (আরেকজন)৭. মিলন৮. শুভ৯. শিপন১০. অপু ইসলাম১১. কামরুল১২. রিফাত১৩. হান্নানসহ আরও অজ্ঞাতনামা ২০-২৫ জন।এজাহারে উল্লেখ করা হয়, হামলার সময় প্রধান আসামি মিজানের কাছে একটি পিস্তল ছিল এবং তার সহযোগী রিপন ও সোহেল দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। ঘটনার সময় লস্কর পরিবারের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে খবর পেয়ে উত্তরা পূর্ব থানার টহল দল ঘটনাস্থল থেকে অস্ত্র উদ্ধার করে।পুলিশ সূত্রে জানা যায়, এ মামলার প্রধান আসামি মিজানকে গত ৩ এপ্রিল ২০২৬ তারিখে উত্তরা পূর্ব থানা পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়া অভিযোগ রয়েছে, গ্রেপ্তারের আগে মিজান গোয়ালটেক এলাকায় নুরুন্নাহার নামের এক মহিলাকে অপহরণ করে টেনে-হিঁচড়ে নিয়ে যায়।অপহরণ কারী নুরুন্নাহারের বাসা থেকে প্রায় ২ লাখ টাকার আইফোন ও নগদ অর্থ লুট করে। তার বিরুদ্ধে দক্ষিণখান থানায় একটি অভিযোগ হয়েছে। এই শীর্ষ সন্ত্রাসী মিজানের বিরুদ্ধে দক্ষিনখান থানা ও উত্তরা পূর্ব থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ধর্ষণ, মাদক ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে। স্থানীয়দের কাছে তিনি একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত।
এ বিষয়ে পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com