বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ডিএনসিসি’র স্যুয়ারেজ লাইনের মাটি বিক্রিতে বাঁধা দেওয়ার জের

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

দক্ষিণখানে রড দিয়ে যুব দলের তিন নেতার মাথা ফাঁটালো ছাত্র দলের সেক্রেটারি
দক্ষিণখানে রড দিয়ে যুব দলের তিন নেতার মাথা ফাঁটালো ছাত্র দলের সেক্রেটারি
স্টাফ কোয়ার্টার : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি)’র স্যুয়ারেজ লাইনের মাটি বিক্রিতে বাঁধা দেওয়ার জের হিসেবে রাজধানীর দক্ষিণখানে জাতীয়তাবাদী যুব দলের স্থানীয় তিন নেতাকে মারধরের পর রড দিয়ে পিটিয়ে তাদের মাথা ফাঁটিয়ে দিয়েছে বিমানবন্দর থানা জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি আল আমিন হোসেন ওরফে শান্তর নেতৃত্বে একটি সন্ত্রাসী গ্রুপ। পরোক্ষণে ঘটনার সুষ্ঠ ও ন্যায় বিচার দাবিতে দক্ষিণখানের ওই এলাকা ঘেরাও করে বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসি ও যুবদল নেতারা। সন্ত্রাসীদের হামলায় আহত হন স্থানীয় জাতীয়তাবাদী যুব দলের রাসেলসহ ৫/৬জন। তাৎক্ষণিক ভাবে বাকিদের নাম জানা যায়নি। পথচারী ও স্থানীয় জনতা তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে ।
গতকাল শনিবার (০৪ এপ্রিল, ২০২৬) দুপুর আনুমানিক আড়াইটার দিকে দক্ষিণখান থানা এলাকায় এই সন্ত্রাসী হামলা, মারধর ও বিক্ষোভের ঘটনা ঘটে।
এলাকাবাসি, আহত রাসেল ও ভুক্তভোগীরা সাংবাদিকদের জানায়, রাজধানীর দক্ষিণখানে গত কয়েক দিন থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএসসিসি)তে সরকারী কাজের রাস্তার অতিরিক্ত মাটি বিমানবন্দর থানা জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি আল আমিন হোসেন ওরফে শান্তর নেতৃত্বে একটি গ্রুপ বিক্রি করে আসছিল। এ মাটি থেকে কিছু মাটি আমি (রাসেল) পাশের আরেকটি রাস্তায় ফেলার জন্য বলে এবং যেটিতে মানুষের চলাচলে সমস্যা হচ্ছিল। সেই রাস্তায় ৮/১০ গাড়ি মাটি ফেলার সমুদয় খরচ আমি দিবো একথাও তাকে বলি। কিন্তু সে আমার কথা না শুনে উল্টো আমাকে থ্রেট (হুমকি ও ভয়ভীতি) দিতে থাকে। এক পর্যায়ে আমি তাকে (শান্ত)কে বলি এগুলো রাস্তার মাটি, সরকারি মাটি-একথা বলার সাথে সাথে সে আমিসহ আমার সাথে থাকা কয়েক জনের উপর অতর্কিত ভাবে দেশী ও ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে এ ঘটনা ঘটে। এসময় আল আমিন হোসেন ওরফে শান্তর নেতৃত্বে একদল সন্ত্রাসী গ্রুপ তিনজনকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে পিটিয়ে মাথার ফাঁটিয়ে দিয়ে বীরদর্পে চলে যায়। এঘটনায় যুব দলের রাসেল তাঁর সহযোগীচহ উভয় গ্রুপের অন্তত ৫/৬ জন আহত হয়েছে। আহতদের শরীরেও গুরুতর আঘাতসহ ফুলা জখম রয়েছে । এঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পর সংশ্লিষ্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে দক্ষিণ খানায় একটি অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
অভিযোগ উঠেছে, দক্ষিণখান বাজার দিয়ে মালামাল নিয়ে গাড়ি গেলে নিয়মিত চাঁদা দিতে হয় বিমানবন্দর থানা ছাত্রদলের সেক্রেটারি আল আমিন হোসেন শান্তকে। ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকেই আল আমিন শান্ত একের পর মারামরি দখল চাঁদাবাজির সাথে জড়িত হয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করছে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সে আরো বেপরোয়া হয়ে উঠে। তার বিরুদ্ধে মারধর করার পাশাপাশি নির্মাণধীন ভবন, বিভিন্ন মালামালের গাড়ী ও স্থানীয় দোকানপাট থেকে চাঁদা তোলার অভিযোগও রয়েছে । প্রতিদিন রাতের বেলায় দক্ষিণখান বাজারে মালামাল ভর্তি গাড়ি গেলে চাঁদা দিতে হয় আল আমিনসহ তার সহযোগীদের।
আইনশৃঙ্খলা বাহিনী, এলাকাবাসী ও বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, সম্প্রতি আল আমিন হোসেন ওরফে শান্তর বিমানবন্দরের এলডি তেলের পাম্পের স্টাফদের মারধর করে পাম্পের ক্যাশ ভেঙে লুটপাট করে প্রায় ৯০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা (লিখিত অভিযোগ) করা হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানা জাতীয়তাবাদী ছাত্র দলের সেক্রেটারি আল আমিন হোসেন শান্তর
বক্তব্য জানতে তার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার কল দিলেও সে রিসিভ করেননি। পরবর্তীতে অপর একটি মোবাইল নাম্বার থেকে কল করলে সাংবাদিক পরিচয় জেনে সাথে সাথে সে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। সে কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com