বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

স্টেশন রোডের মহাসড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান।টঙ্গী

Reporter Name / ১৫ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর মহানগর :

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড রাস্তার দুই পাশে, আজ সকাল ১১ টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদের নেতৃত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় প্রথমে টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান চালানো হয়। এ সময় টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সড়ক দখলমুক্ত করা হয়। অভিযান চলাকালে সড়কের ওপর স্থাপিত বিভিন্ন অস্থায়ী দোকানপাট সরিয়ে দেওয়া হয় এবং ফুটপাত ও সড়ক চলাচলের উপযোগী করে তোলা হয়। এতে সাধারণ পথচারী ও যানবাহন চলাচলে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এদিকে দুপুরের পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট এলাকায় একই ধরনের উচ্ছেদ অভিযান শুরু হয়। সেখানে মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত দখলমুক্ত করা হচ্ছে, যাতে পথচারীদের চলাচল নির্বিঘ্ন হয়। টঙ্গী স্টেশন রোডে অভিযান চলাকালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপক সোহেল রানা সাংবাদিকদের বলেন, গাজীপুর মহানগরীর যানজট নিরসন ও সড়কের শৃঙ্খলা ফেরাতে একযোগে একাধিক স্থানে উচ্ছেদ অভিযান চলছে এবং এ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com