বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

গাজীপুরে তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ।

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরে তাকওয়া পরিবহন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে নিরাপদ সড়ক আন্দোলন ও বিভিন্ন সামাজিক-ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। সোমবার সকালে গাজীপুর চৌরাস্তায় জাগ্রত চৌরঙ্গীর নিচে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে নেতৃত্ব দেন গাজীপুর মহানগর ছাত্র শক্তির সংগঠক সামিউল আলম নাবিল। এসময় উপস্থিত ছিলেন মহানগর জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাবিল ইউসুফ, ভাওয়াল কলেজ জাতীয় ছাত্র শক্তির সাধারণ সম্পাদক মাসুদ রবিন এবং সংগঠক আসিফ মোল্লাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বক্তারা অভিযোগ করেন, গাজীপুরে চলাচলকারী তাকওয়া পরিবহন বর্তমানে “মরণঘাতী” রূপ নিয়েছে। বেপরোয়া গতি ও অনিয়মের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে বলে দাবি করেন তারা। দ্রুত এই পরিবহন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন বক্তারা। এছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধের দাবিও জানানো হয়। সমাবেশ শেষে পুলিশ ঘটনাস্থলে এসে আন্দোলনকারীদের দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ কর্মসূচি সমাপ্ত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com