বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে বিদেশি পিস্তলসহ ২ জন গ্রেফতার,

Reporter Name / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে একটি ম্যাগজিনসহ বিদেশি পিস্তল উদ্ধার এবং ২ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) ক্রাইম সাউথ ডিভিশনের অধীনে টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিচালিত এ অভিযানে গ্রেফতাররা হলো—জসিম উদ্দিন (৪৮) ও মো. শরিফুল আলম আরিফ (৩২)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম টঙ্গীর গাজীপুরা এলাকার একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি ম্যাগাজিন সংযুক্ত বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। অভিযানে উপস্থিত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রটি জব্দ করা হয়।
এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি বিস্ফোরক দ্রব্য আইনের সংশ্লিষ্ট ধারায়ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) মহিউদ্দিন আহমেদ বলেন, কোনো অপরাধেরই ছাড় দেওয়া হবে না। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে।
তিনি আরও জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি তৎপরতা জোরদার থাকলেও সচেতনতা ও জনসম্পৃক্ততাই পারে অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com