বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

পুলিশে হামলার মামলায় আরও একজন গ্রেপ্তার, মোট ১৬

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে ওই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।
গ্রেপ্তারকৃত ফারুক মিয়া (৪৫) পৌর এলাকার টান লক্ষীয়া গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার (২২ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে একই ঘটনায় গত রবিবার ও মঙ্গলবার গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে আরও ১৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষীয়া মীরপাড়া গ্রামের একটি মাঠে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে টান লক্ষীয়া ও হাপানিয়া গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরদিন শনিবার বিকেলে পুনরায় দেশীয় অস্ত্রসহ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উত্তেজিত জনতা হাপানিয়া গ্রামের কয়েকটি বাড়িঘর ভাঙচুর করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে হামলার শিকার হয়। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান, এসআই মশিউর রহমান ও কনস্টেবল জাহেদুর রহমানসহ চারজন পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ঘটনায় ১৯ এপ্রিল গভীর রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখসহ দুই গ্রামের আরও এক হাজারের অধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে। ফারুক মিয়া ওই মামলার ২৪ নম্বর আসামি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আরিফুর রহমান জানান, পুলিশের কাজে বাধা দেওয়া ও পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com