বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎বেনাপোলে ধান ক্ষেত থেকে মরাদেহ উদ্ধার করেছে পোর্ট থানা পুলিশ

Reporter Name / ৯ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬


‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃযশোরের বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া হরিণাপোতা গ্রামের মাঠের মধ্যে থেকে ইউনুছ হোসেন (৪৮ ) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

‎বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে স্থানীয়রা মাঠে কাজ করতে গিয়ে লাশটি ধান ক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।ইউনুছ স্থানীয় ছোট আঁচড়া গ্রামের মোস্তাব আলীর ছেলে।

‎নিহতের ভাই ইউসুফ বলেন, আমার ভাই ইউনুছ ভালো ছেলে কারও সাথে কোন ঝামেলায় জড়ায় না।তার স্ত্রীর সাথে মনোমালিন ভাল ছিল না।তার অনেক পুরুষের সাথে সখ্যতা ছিলো এ নিয়ে আমরা কয়েকবার বিচার শালিশে বসলেও মিমাংসা ঠিক মত হয়নি। এক পর্যায়ে তার স্ত্রীর (তাসলিমার) সাথে ইউনুসের বিবাহ বিচ্ছেদ হয়। এবং তাছলিমা অন্য জায়গায় বিয়ে করে। তবে সেখানে ৫ বছর সংসার করার পর আবার সে ফিরে আসে আমার ভাইয়ের ঘরে। আমরা তাকে সন্দেহ করছি সে কারো সাথে যোগসাজসে ইউনুছকে হত্যা করতে পারে।ইউনুস মারা যাওয়ার আগেও সে ৩/৪দিন বাড়িতে ছিলো না।

‎স্থানীয় সূত্রে জানা যায়,ইউনুচ মরার আগের দিন দুপুরের দিকে দুই জন ব্যাক্তি মোটরসাইকেল করে বাড়ি থেকে তাকে নিয়ে যায়। পর দিন সকালে বড় আঁচড়া হরিণাপোতা মাঠে তার মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা চিৎকার শুরু করেন। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ ভিড় জমায়। পরে খবর পেয়ে বেনাপোল পোর্ট থানার সাব ইন্সপেক্টর মিলন মোল্লা পুলিশের একটি ফোর্স নিয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

‎এদিকে ইউনুছের মৃত্যুর খবর তার গ্রামে পৌঁছালে স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড কি না, তা নিয়ে এলাকায় নানা গুঞ্জন চলছে। পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে বলে আশ্বাস দিয়েছে।

‎বেনাপোল পোর্ট থানার ওসি আশরাফ হোসেন বলেন, আমরা খবর পেয়ে হরিনাপোতা মাঠ থেকে ইউনুছ নামে একজন এর মৃত দেহ উদ্ধার করি। তবে তাকে কে বা কারা হত্যা করেছে তা সঠিক তদন্ত না করে বলা যাবে না। লাশ ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানায় ইউনুছ আমদানিকৃত পণ্যবাহি গাড়িতে স্কট হিসাবে কাজ করত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com