বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

থানায় অভিযোগ টঙ্গীতে বিএনপি নেতার নামে চাঁদা দাবি, অস্বীকৃতি জানালে অকথ্য ভাষায় গালিগালাজ

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের টঙ্গীতে এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে এক মাদক নিরাময় কেন্দ্রের পরিচালককে একাধিক নম্বর থেকে ফোন করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। চাঁদা দিতে অস্বীকার করায় অশ্লীল ভাষায় গালিগালাজ করে চাঁদাবাজ চক্র। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে টঙ্গী পূর্ব থানায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এ বিষয়ে একটি জিডি করেন। জিডিতে বলা হয়, দুই ব্যাক্তি দুটি মোবাইল ফোন নম্বর থেকে আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক পরিচালকের মোবাইলে নম্বরে বিএনপি নেতা পাপ্পু সরকারের পরিচয় দিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন।
চাঁদা দিতে অস্বীকৃতি জানালে চাঁদাবাজরা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ভুক্তভোগী পরিচালক বিষয়টি পাপ্পু সরকারকে জানালে পাপ্পু সরকার বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এই জিডি করেন।
গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন। গাজীপুর মহানগর বিএনপির কমিটি গঠনের কার্যক্রম শুরু হলেই একটি চক্র তার নাম ব্যবহার করে চাঁদা দাবি করেন। এমন ঘটনা আগেও হয়েছে।
তিনি এঘটনায় থানায় একটি জিডি করেছেন। তার রাজনৈতিক সম্মানহানি করতে সক্রিয় চক্রটিকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, জিডি হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com