বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বিশেষ অভিযানে ইয়াবাসহ বিএনপি সভাপতির ছেলে আলিফসহ আটক -২

Reporter Name / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিদি:

ঝালকাঠির রাজাপুর উপজেলায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির সভাপতির ছেলে তাহমিদ বিন আজাদ (আলিফ) তালুকদার (২৫) এবং মিরাজুল ইসলাম।

শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা) এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে রাজাপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় তাহমিদ বিন আজাদ (আলিফ) তালুকদার ও মিরাজুল ইসলামকে আটক করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র দাবি করেছে, আলিফ তালুকদারের কাছ থেকে ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

আটককৃত আলিফ তালুকদার রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদের ছেলে এবং মিরাজুল ইসলাম পূর্ব রাজাপুর এলাকার মো. শাহ আলম খানের ছেলে।

রাজাপুর থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com