।।টাকা আত্নসাত ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ঢাকা বারের আইনজীবী হুমায়ুন কবির ঢালীর বিরুদ্ধে।।
ষ্টাফ রিপোর্টার-শেখ রিপন।।
ঢাকা সিএমএম কোর্ট চত্বরে আইনজীবী পরিচয় দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি ও পাওনা টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে হুমায়ুন কবির ঢালী নামক এক আইনজীবির বিরুদ্ধে। গত ২রা এপ্রিল ভুক্তভোগী আবুল হাসনাত রাসেল নামক এক ব্যাক্তির নিকট হতে মামলা সংক্রান্ত কাজের কথা বলে ১ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে এখন চেম্বারে আসেন না কথিত এক আইনজীবী হুমায়ুন কবির ঢালী। জানা গেছে গত ২ রা এপ্রিল সিটি ব্যাংক ধানমন্ডি শাখার ২৩০২৪৬০৯১১০০১ নং হিসাব নাম্বারে ১ লক্ষ টাকা অগ্রিম জমা দিতে বলেন অভিযুক্ত উক্ত আইনজীবী। টাকা জমা দেওয়ার পর এবং টাকা গ্রহণের পর হইতে….উক্ত আইনজীবীর বিভিন্ন রুপ প্রকাশ পেতে শুরু করে। পাওনা টাকা চাওয়ায় বিভিন্ন তালবাহানা ও উল্টো বিভিন্ন ধরনের হুমকি প্রদান করছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আবুল হাসনাত রাসেল। তার পাওনা টাকা চাওয়ায় কথিত আইনজীবী ও তার সহকর্মীদেরকে দিয়ে মিথ্যা মামলা দিয়ে ফাঁসিয়ে হয়রানী করবে বলেও হুমকি ধামকি দিচ্ছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী আবুল হাসনাত রাসেল।।মনে কষ্ট নিয়ে ভূক্তভোগী কান্না বিজরিত কন্ঠে জানান হাওলাত করে টাকা এনে আইনজীবীকে টাকা দিয়ে এখন পাওনা টাকা ফেরতের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক আইনজীবী বলেন সম্প্রতি আদালত প্রাংগনে অনেক প্রতারনার খবর এখন হর হামেশাই চোখে পড়ছে যাহা কিনা, পেশাদার আইনজীবীদের জন্য খুবই লজ্জাজনক।তিনি আরও বলেন আইনজীবীরা এক সময় মানুষের আস্থা ও ভরসার জায়গা ছিল,গুটি কিছু আইনজীবীর জন্য ভালো আইনজীবীদেরও বদনাম হয়। অনেক সময় অনেক আইনজীবির সনদ বাতিলও হয়ে যায় বলেও জানান তিনি। অভিযোগ রয়েছে বিভিন্ন লোকজনের নিকট এ্যাডকোকেট হুমায়ুন কবির ঢালী নিজেকে অনেক বড় মাপের আওয়ামীলীগ পন্থী আইনজীবী পরিচয় দিয়ে নিজেকে নিয়ে অনেক গর্ব প্রকাশ করেন ও বিভিন্ন মানুষের সাথে প্রতারণা করেন বলেও জানা গেছে। অভিযুক্ত আইনজীবির সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।।