বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎শার্শায় বিজিবির অভিযানে ৩০ বোতল মাদকসহ আটক-১

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬


‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টার:
‎যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপসহ মিনারুল ইসলাম (২১) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (১২ মে) বিকেলে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। আটক মিনারুল শার্শা থানার গোগা ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে।

‎সীমান্ত দিয়ে মাদকের একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে গোগা বিওপির একটি টহল দল অভিযান শুরু করে। বিকেল ৩টার দিকে সন্দেহভাজন মিনারুলকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় সিরাপ উদ্ধার করা হয়। বিজিবির হিসাব অনুযায়ী, জব্দকৃত এই মাদকের বাজারমূল্য প্রায় ৩২ হাজার টাকা।

‎খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির গোয়েন্দা নজরদারি পূর্বের তুলনায় আরও জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকের এই সফল অভিযান পরিচালিত হয়।বিজিবি আরও জানায়, আটক যুবককে অবৈধ মাদক রাখার দায়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর শার্শা থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকমুক্ত সীমান্ত গড়তে বিজিবির এই ধরনের চিরুনি অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com