বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধ মামলার জেরে প্রতিপক্ষরা এলোপাতাড়ি মারধর।

Reporter Name / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃ পলাশ সরকার:
গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর টঙ্গী ৫৪ নম্বর ওয়ার্ড আউচপাড়া সুর তরঙ্গ রোড এলাকার বাসিন্দা শরীফ হোসেন মাসুমের উপর পূর্বপরিকল্পিত সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। জমি সংক্রান্ত বিরোধ ও চলমান মামলার জেরে প্রতিপক্ষরা তাকে এলোপাতাড়ি মারধর ও অন্ডকোষে আঘাত করে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় সূত্র ও আহতের পরিবারের অভিযোগ, এর আগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র শরীফ হোসেন মাসুমকে জিম্মি করে স্ট্যাম্পে লিখিত নিয়ে তার জমির দলিল সম্পাদন করে নেয়। এ ঘটনায় প্রতারকদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয় এবং মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।
অভিযোগ রয়েছে, মামলার জেরে ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার আদালতে যাওয়ার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা সুজন, মজিবর, আলামীনসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজন সন্ত্রাসী মাসুমের পথরোধ করে। এ সময় তারা “মামলা করার সাধ মিটাইয়া দিমু” বলে হুমকি দিয়ে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে গুরুতর আহত হয়ে মাসুম রাস্তায় পড়ে গেলে হামলাকারীরা তার অন্ডকোষ চেপে ধরে হত্যার চেষ্টা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত মাসুমকে উদ্ধার করে প্রথমে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, “শরীফ হোসেন মাসুম নামে একজন রোগী আজ দুপুর আড়াইটার দিকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসা নিতে আসেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এদিকে, ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীর পরিবার জানায়, হামলাকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছিল। আদালতে মামলা পরিচালনা বন্ধ করতেই এ হামলা চালানো হয়েছে বলে তাদের দাবি।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে পরিবার জানিয়েছে, হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com