বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মাদকের বিরুদ্ধে অভিযানে কুলিয়ারচরে আটক ১, উদ্ধার ১০ কেজি গাঁজা

Reporter Name / ২৪ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার আগরপুর বাস স্ট্যান্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) সকালে কুলিয়ারচর থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।
আটককৃত ব্যক্তি হলেন রফিকুল ইসলাম (৩০)। তিনি ভৈরব উপজেলার কালিবাড়ি দক্ষিণ পাড়া এলাকার বাসিন্দা।
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, কিশোরগঞ্জ জেলা পুলিশের পুলিশ সুপারের নির্দেশনায় এবং কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে আগরপুর বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালানো হয়।
অভিযানে এসআই (নি.) সুজন বিশ্বাসের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অংশ নেয়। এ সময় সন্দেহভাজন রফিকুল ইসলামকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে হাতেনাতে আটক করা হয়।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। উদ্ধারকৃত গাঁজা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
কুলিয়ারচর থানা পুলিশ জানিয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com