বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

Reporter Name / ১৭ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

শহিদুল ইসলাম (সাগর) : রাজধানীর তুরাগের ১৫ নম্বর সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিনজন নেতাকে গ্রেফতার করেছে ডিএমপি’র তুরাগ থানা পুলিশ।

আজ বুধবার (২০ মে, ২০২৬) ভোরে তুরাগ থানার ১৫নং সেক্টর এলাকায় গোপনে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা হলো- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি শিপন সেওজাল (৪৩), ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান ওরফে নিহাজ খান (৩৭) ও রায়হান আলী (২৪)। এসময় তাদের হেফাজত থেকে দু’টি ব্যানার উদ্ধার করা হয়।

আজ বুধবার বিকেলে ডিএমপির তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান তিন ছাত্রলীগ নেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপি তুরাগ থানা সূত্রে জানা যায়, আজ বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী তুরাগ থানার ১৫নং সেক্টর এলাকায় বিশেষ অভিযান চালায় তুরাগ থানা পুলিশের একটি টিম। অভিযানকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠন’র দু’টি ব্যানারসহ তাদের তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসায় জানা যায়, গ্রেফতার কৃতরা আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের নির্দেশে দেশের আইন-শৃঙ্খলা বিনষ্ট করতে এবং বড় ধরনের অঘটন ঘটানোর উদ্দেশ্যে তারা তিনজন একত্রে জড়ো হয়েছিল এবং নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করছিল।

তুরাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান আরও জানান, আজ বুধবার সকালে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে
গ্রেফতারকৃতকে ঢাকার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com