বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ে অবৈধ কোচিং বাণিজ্যের অভিযোগ

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

ভালুকা, প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়-এ অতিরিক্ত টাকা আদায়ের মাধ্যমে অবৈধ কোচিং বাণিজ্য চালানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের কতিপয় শিক্ষকের বিরুদ্ধে স্কুলের শ্রেণীকক্ষ ব্যবহার করে নিয়মিত কোচিং পরিচালনার মাধ্যমে রমরমা ব্যবসা করার অভিযোগ করেছেন অভিভাবকরা।
অভিযোগ সূত্রে জানা যায়, স্কুল চলাকালীন কিংবা ছুটির পর অথবা স্কুল বন্ধ কালিন সময় শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আলাদা ব্যাচ করে কোচিং করানো হবে। এতে অংশ নিতে শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি মাসে মোটা অংকের টাকা নিবে বলে অভিভাবকদের জানিয়ে দিয়েছে। অনেক অভিভাবক অভিযোগ করেন, কোচিংয়ে অংশ না নিলে শিক্ষার্থীরা পাঠদানে অবহেলার শিকার হবে বলেও তাদের মধ্যে আশঙ্কা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে এভাবে কোচিং পরিচালনা সম্পূর্ণ অনিয়ম। তারা দ্রুত এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত শিক্ষকদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। তবে সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানকে বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরিণত না করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com