বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নরসিংদীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ অভিযান জোরদার

Reporter Name / ২২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

তালাত মাহামুদ জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি সুদৃঢ় রাখা, সন্ত্রাস, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে জেলা পুলিশ, র‍্যাব ও প্রশাসনের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) নরসিংদী জেলা পুলিশের উদ্যোগে এ অভিযান শুরু হয়।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক এর নির্দেশনায় জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ তল্লাশি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। এর অংশ হিসেবে নরসিংদী মডেল থানাধীন আলোকবালি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তিদের যাচাই-বাছাই এবং অপরাধ দমনে অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠ পর্যায়ে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন। আইন-শৃঙ্খলা বাহিনীর এমন সমন্বিত অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
পুলিশ জানায়, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com