বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

ঈদকে সামনে রেখে সক্রিয় মাদক কারবারি, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

ঈদকে সামনে রেখে রাজধানীর খিলক্ষেত থানার ৪৩নং ওয়ার্ডজুড়ে মাদক কারবারিদের তৎপরতা বেড়েছে বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। কাঠালদিয়া, ডুমনী, পাতিরা, মস্তুল, তলনা ও ঢেলনা এলাকায় প্রকাশ্যেই ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, হেরোইন ও দেশীয় মদের বেচাকেনা চলছে বলে দাবি তাদের।

সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি ডুমনী টেকপাড়া ও রিলায়েন্সের বালুর মাঠ এলাকায়। এলাকাবাসীর ভাষ্য, এই দুটি স্পট এখন মাদক কেনাবেচার প্রধান কেন্দ্র। দিন-রাত সেখানে লেনদেন চলে এবং শুধু এই এলাকাকেই কেন্দ্র করে মাসে কোটি কোটি টাকার মাদক বেচাকেনা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।তাছাড়া বালু নদী ও নির্জন বালুর মাঠ ব্যবহার করে সংঘবদ্ধ চক্রটি মাদক পরিবহন ও সরবরাহ করছে। এতে এলাকায় নিরাপত্তাহীনতা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের দাবি, চক্রটি সুসংগঠিতভাবে কাজ করছে এবং কক্সবাজারসহ বিভিন্ন অঞ্চল থেকে ইয়াবা এনে রাজধানীতে ছড়িয়ে দিচ্ছে। গাজীপুরের কলের বাজার এলাকার ডিলার শাকিল ও খিলক্ষেত পাতিরা এলাকার রানা এই চক্রের অন্যতম সদস্য বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এলাকাবাসীর দাবি, প্রশাসনের চোখের সামনে দীর্ঘদিন ধরে এই মাদক কারবার চললেও কার্যকর কোন অভিযান হয়না। তাই দ্রুত বিশেষ অভিযান চালিয়ে ডুমনী টেকপাড়া, রিলায়েন্সের বালুর মাঠ ও সংশ্লিষ্ট রুটগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি চিহ্নিত কারবারিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

(Ref:crimepatrolbd)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com