বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

তুরাগ নদীতে বস্তাবন্দি লাশের রহস্য উদঘাটন: হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত গাড়ি উদ্ধার

Reporter Name / ১৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

মোঃ জহিরুল ইসলাম হামিদ:
বিশেষ প্রতিবেদক:
রাজধানীর তুরাগ নদীতে উদ্ধার হওয়া বস্তাবন্দি অজ্ঞাতনামা লাশের পরিচয় শনাক্তসহ চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা মেট্রো (উত্তর)। এ ঘটনায় জড়িত হানিট্র্যাপ ও মুক্তিপণ আদায়কারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে নিহতের লুণ্ঠিত প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
পিবিআই সূত্রে জানা যায়, গত ৩০ মে ২০২৬ বিকেল সাড়ে ৫টার দিকে মোঃ লোকমান সরদার (৩৮) কুড়িল এলাকার বাসা থেকে ভাড়ায় প্রাইভেটকার চালানোর উদ্দেশ্যে বের হন। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাসায় ফিরে না আসায় তার স্ত্রী ফারজানা আক্তার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।
পরবর্তীতে বরিশালের গৌরনদী থানা পুলিশ মোবাইল ফোনে নিহতের ভাই বায়েজিদ সরদারকে জানায় যে, অজ্ঞাত ব্যক্তিরা লোকমান সরদারকে হত্যা করেছে। তার মরদেহ রাজধানীর দক্ষিণখান এলাকার ফায়দাবাদ রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদীতে প্লাস্টিকের বস্তার ভেতরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।
সুরতহাল প্রতিবেদনে দেখা যায়, নিহতের শরীরে নির্মম নির্যাতনের চিহ্ন ছিল। তার কাঁধ থেকে হাতের আঙুল পর্যন্ত চামড়া ছোলা, বাম হাতের কনুই থেকে নিচের অংশ ভাঙা এবং বাম পায়ের হাঁটুর নিচের অংশ ভাঙা ছিল। তাকে নৃশংসভাবে মারধর করে হত্যা করার পর বস্তাবন্দি করে নদীতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী ফারজানা আক্তার বাদী হয়ে দক্ষিণখান থানায় ৩০২/২০১/৩৪ ধারায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
মামলাটির গুরুত্ব বিবেচনায় পিবিআই, ঢাকা মেট্রো (উত্তর) স্বপ্রণোদিত হয়ে তদন্তভার গ্রহণ করে। তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত সালমানের কথিত স্ত্রী জান্নাতুল ফেরদৌস মীম ওরফে আনিবা জারা কৌশলে নিহত লোকমান সরদারকে টঙ্গী পশ্চিম থানার পাখির বাজার এলাকার হোন্ডা রোডে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সালমান, আদিব ইসলাম (১৯), সবুজ মিয়া, রাকিবসহ আরও কয়েকজন মিলে তাকে আটক করে।
তদন্তে আরও জানা যায়, আসামিরা লোকমানকে মারধর করে এবং মুক্তিপণ হিসেবে ১০ হাজার টাকা আদায় করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় হাত-পা বেঁধে প্লাস্টিকের বস্তায় ভরে তুরাগ নদীতে ফেলে দেয়। একই সঙ্গে তার ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-২৮-১৬৬৮) ছিনিয়ে নিয়ে আত্মগোপনে চলে যায়।
পিবিআইয়ের একটি বিশেষ টিম কক্সবাজার, ঢাকা ও গাজীপুরে অভিযান চালিয়ে আদিব ইসলাম, এস এম সালমান, জান্নাতুল ফেরদৌস মীম ওরফে আনিবা জারা এবং সবুজ মিয়াকে গ্রেফতার করে। এছাড়া গাজীপুরের গাছা থানা এলাকা থেকে নিহতের লুণ্ঠিত প্রাইভেটকার উদ্ধার করা হয়। গাড়িটির ইঞ্জিন ও চেসিস নম্বর যাচাই করে সঠিকতা নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃত এস এম সালমান আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
পিবিআই জানিয়েছে, হানিট্র্যাপ চক্রের সঙ্গে জড়িত পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com