বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

শ্রীনগরে আদালতের নির্দেশে ভূমি অফিস কর্তৃক বিরোধপূর্ণ জমির তদন্তকালে বাদি কে প্রাণ নাশের হুমকি

Reporter Name / ৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬

মুন্সিগঞ্জ প্রতিনিধি

শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়ন ১ নং ওয়ার্ড আদালতের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) অফিসের সার্ভেয়ার কর্তৃক বিরোধপূর্ণ জমি সরজমিন তদন্তকালে বাদী লাখি(৫১) কে প্রকাশ্যে হুমকি-ধামকি দেওয়া ও অশ্লীল ভাষায় গালাগালি করার অভিযোগ পাওয়া গেছে।জানা যায়,বাড়ৈখালী-৮৪ নং মৌজার আরএস খতিয়ান ১৮২ দাগ নং -১১০৪ বাড়ির অংশ ৮ শতক এবং ১১২১ নং দাগে পুকুরের অংশ ২ শতক মোট ১০ শতক জমির মালিক মোঃ জালাল উদ্দীন দেওয়ান হতে তার কণ্যা লাখি হেবা সুত্রে জমির মালিকানা অর্জন করেন।বিবাদী তারই চাচাতো ভাই মাহবুব দেওয়ান গং পিতা মৃত আয়নাল হক দেওয়ান তার জমি অন্যায়ভাবে দখলে নিলে তিনি ভূমি অপরাধ প্রতিকার আইন ২০২৩ এর ৮ ধারায় দখল পুনঃবহাল পেতে আদালতে মামলা দায়ের করেন,যার মামলা নং ৫০/২০২৬।উক্ত মামলায় মাননীয় আদালত শ্রীনগর সহকারী কমিশনার (ভূমি) কে তদন্তের নির্দেশ প্রদান করেন।শ্রীনগর সহকারী কমিশনার ভূমি অফিস হতে উক্ত মামলাটি তদন্তের স্বার্থে গত ৩/৬/২০২৬ ইং তারিখ বাদী/বিবাদী কে প্রয়োজনীয় কাগজ পত্র এবং স্বাক্ষীসহ উপস্থিত হতে আদেশ দেন,এর আলোকে ঐ দিন দুপুর ০৩:০০ ঘটিকার সময় লাখি ও তার বৃদ্ধ পিতা জালাল উদ্দীন দেওয়ান তদন্তকারী অফিসার কে সহযোগীতা করতে উপস্থিত হলে বিবাদী-০১।মোসাঃ জোস্না (৩৫), স্বামী বাবু দেওয়ান,০২।মোঃ পুষ্প বেগম (৪২), স্বামী মাহাবুব দেওয়ান,০৩।শিমুল বেগম (৩২), স্বামী-মোয়াজ্জেম দেওয়ান,সর্ব সাং-বাড়ৈখালী ইউনিয়ন-বাড়ৈখালী,থানা-শ্রীনগর,জেলা- মুন্সীগঞ্জ তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে তাদের উপর ক্ষীপ্ত হয়ে গালাগালি করাসহ বিভিন্ন রকম ভয়ভীতি হুমকি- ধমকিসহ সময় সুযোগ মত সে ও তার পরিবারের লোকজনদের কে খুন জখম করবে বলে হুমকি প্রদান করেন,উক্ত ঘটনায় লাখি বাদি হয়ে শ্রীনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং-১৮৯ তারিখ ৪/৬/২৬ ইং।
এ ব্যপারে জিডির তদন্ত কর্মকর্তা শ্রীনগর থানার এসআই মোঃ আলমগীর হোসেন বলেন,এ মূর্হুর্তে কিছু বলতে পারছি না,পরে জিডির খোঁজ নিয়ে বলতে পারবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com