বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে মা-মেয়েকে মারধর ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেওয়ায় থানায় অভিযোগ ।

Reporter Name / ১৯ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

​গাজীপুর প্রতিনিধি

​গাজীপুরের টঙ্গীতে প্রকাশ্যে মা ও মেয়েকে মারধর করে স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৬ জুন) রাতে টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া চার তলার মোড় এলাকায় এই ন্যক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী শিল্পী বেগম (৪২) বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযুক্তরা হলেন—দত্তপাড়া এলাকার মো. শুকুর আলী (৩০), মো. সোহান (২৫), মো. সেলিম মিয়া (৬৫), মো. বাবু (২২) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন। স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা এলাকায় মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত।
​অভিযোগ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৭ জুন রাত সাড়ে ৮টার দিকে বাদীর মেয়ে ও প্রুুবাইল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সানজিদা আক্তার অনি কোচিং থেকে ফেরার পথে ১নং বিবাদী শুকুর আলী তাকে রাস্তায় আটকে ভয়ভীতি প্রদর্শন করেন। এ সময় তার গলা থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করলে বিবাদীরা ভুক্তভোগী পরিবারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়।
​এরই ধারাবাহিকতায়, গতকাল ১৬ জুন রাত সাড়ে ১০টার দিকে ভুক্তভোগী শিল্পী বেগম ও তার মেয়ে বাসার সামনে অবস্থানকালে বিবাদীরা পরিকল্পিতভাবে তাদের ওপর চড়াও হয়। একপর্যায়ে বিবাদীরা শিল্পী বেগমকে এলোপাথাড়ি মারধর করে তার গলায় থাকা ৪ আনা ওজনের আরও একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। মারধরে আহত শিল্পী বেগম টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। বর্তমানে বিবাদীদের লাগাতার হুমকির মুখে ওই পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।
​এ বিষয়ে জানতে চাইলে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com