বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্য গ্রেফতার

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

মোঃ মুজাহিদুল ইসলামঃ

গাজীপুরের টঙ্গীতে সুন্দরী নারীর প্রলোভন দেখিয়ে যুবককে জিম্মি করে অর্থ ও স্মার্টফোন হাতিয়ে নেওয়ার অভিযোগে হানি ট্র্যাপ চক্রের ৩ সদস্যকে আটক করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।
বুধবার (১৮ ই জুন ২০২৬ ইং) তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত ১৬ ই জুন টঙ্গী পশ্চিম থানাধীন মুদাফা কনসেপ্ট গার্মেন্টস সংলগ্ন একটি ছয়তলা ভবনের চতুর্থ তলায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সালেহীন মিয়া (২৮) ও তার বন্ধু টিটু মিয়াকে সুন্দরী নারীর প্রলোভন দেখিয়ে ওই ভবনের একটি কক্ষে ডেকে আনে প্রতারক চক্রটি। কক্ষে প্রবেশের পরই চক্রের সদস্যরা তাদের আটকে ফেলে এবং হত্যার ভয় দেখিয়ে মারধর করে। একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ৭৬,০০০ ( ছিয়াত্তর হাজার)টাকা ও একটি স্মার্টফোন জোরপূর্বক কেড়ে নেয় তারা।
ঘটনার পর ভুক্তভোগী সালেহীন মিয়া বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-৩২, তারিখ: ১৮/০৬/২০২৬ খ্রি., ধারা: ৩৬৫/৩২৪/৩৮৫/৩৮৬ পেনাল কোড)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই (নিঃ) এসএম মেহেদি হাসান জানান, অভিযোগ পাওয়ার পর সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই চক্রের ৫ সদস্যের মধ্যে ২ নারী ও ১ পুরুষ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, আসামিরা সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের সদস্য। এর আগেও তারা বিভিন্ন সময় একই কায়দায় প্রতারণা করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com