বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎বিজিবির অভিযানে শুল্ক ফাঁকির ৩ কোটি টাকার মালামাল ও ট্রাকসহ আটক-৩ ‎

Reporter Name / ৫০ Time View
Update : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬



‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ-
‎বেনাপোলে প্রায় তিন কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণের ভারতীয় শাড়ী, থ্রি-পিচ, কম্বল, চাদর, ওড়না ও বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এবং কার্গো ট্রাকসহ ০৩জন আসামী আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)।
‎সোমবার (২২ জুন) দুপুর ২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি এর সার্বিক দিক নিদের্শনায় ভারতীয় চোরাচালানী পণ্য পাচার রোধে বেনাপোল বিওপি হতে একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। বেনাপোল বাজার হীরা সুপার মার্কেট এর সামনে পাকা রাস্তার উপর হতে আহাদ পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের একটি কার্গো ট্রাক (ঢাকা মেট্রো-ট-২৪-৫৬২১) তল্লাশির জন্য থামানো হয়।
‎পরবর্তীতে ট্রাকটিতে অবৈধ মালামাল বহন করতে পারে মর্মে সন্দেহ হলে ট্রাকটি তল্লাশির জন্য বেনাপোল বিওপিতে আনা হয়। কার্গো ট্রাকটি তল্লাশি করে ট্রাকের ভিতর হতে ভারতীয় ৬০০৮ টি শাড়ী, ৬৩ টি থ্রী-পিচ, ৩৮৬ টি কম্বল, ২০৮ টি চাদর, ০৮টি ওড়না এবং ৩৩২২২টি বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী এর বৈধ কাগজপত্র না থাকায় জব্দ করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ২,৬৭,৬৫,৩১০/- (দুই কোটি সাতষট্টি লক্ষ পঁয়ষট্টি হাজার তিনশত দশ) টাকা। আটককৃত চালক ও হেলপারকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়,  উক্ত মালামালগুলো অবৈধভাবে বেনাপোল থেকে ঢাকা পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
‎আটককৃত আসামীরা হলেন বেনাপোল কাস্টমস হাউজের সহকারী রাজস্ব কর্মকর্তা ইন্দ্রজিত মুখার্জী,ট্রাক চালক মহসিন আলী ও হেলপার জাহিদ হাসান। আটক ৩ আসামী যশোর জেলার বাসিন্দা।আটককৃত চোরাচালানী মালামালসহ আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের এর মাধ্যমে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।
‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অপচেষ্টার পাশাপাশি বিভিন্ন প্রকার সামগ্রী যেমন- শাড়ী, থ্রি-পিচ, কম্বল, চাদর, ওড়না এবং কসমেটিক্স পাচারের প্রবণতা অব্যাহত রয়েছে। উক্ত চোরাচালানী মালামালসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মালামালসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com