বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মগড়া আয়নাপুর সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ,সরকারি অর্থের অপচয়ের আশঙ্কা ‎

Reporter Name / ২০ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬


‎টাঙ্গাইলের মগড়া বাজার হয়ে মগরা পুলিশ ফাঁড়ি থেকে আয়নাপুর চৌরাস্তা পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের পেভমেন্ট (পেজ) ঢালাই কাজ শুরু হয়েছে। ২৪ জুন-২০২৬ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) টাঙ্গাইলের আওতাধীন এই উন্নয়ন কাজের দায়িত্বে রয়েছেন সংশ্লিষ্ট প্রকৌশলী আক্তার হোসেন। তবে কাজ শুরুর পর থেকেই নির্মাণের মান নিয়ে এলাকাবাসীর মধ্যে অসন্তোষ ও উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,সড়ক নির্মাণে নিম্নমানের কাজ করা হচ্ছে। তাদের দাবি, নির্ধারিত মান অনুযায়ী যেখানে ২৫ সেন্টিমিটার পুরুত্বে ঢালাই হওয়ার কথা,সেখানে অনেক স্থানে তার অর্ধেক পরিমাণও দেওয়া হচ্ছে না। ফলে কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ঢালাই উঠে যেতে শুরু করেছে বলে অভিযোগ করেন তারা।
‎এলাকাবাসী জানান,মগরা বাজার থেকে আরাপুর চৌরাস্তা পর্যন্ত সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ পথে সিএনজি অটোরিকশা,অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। এছাড়াও বাজারকেন্দ্রিক মালামাল পরিবহনের জন্য নিয়মিত বড় বড় ট্রাকও এ সড়ক ব্যবহার করে থাকে। তাই সড়কটি টেকসই ও মানসম্মতভাবে নির্মাণ করা অত্যন্ত জরুরি।
‎নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন,এভাবে নিম্নমানের কাজ হলে দুই-একটি ভারী বৃষ্টি হলেই রাস্তার ঢালাই উঠে যাবে। সরকারি অর্থ ব্যয় করে এমন কাজ করলে জনগণের কোনো উপকার হবে না। আমরা চাই সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন করা হোক। এলাকাবাসীর আরও অভিযোগ,সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ তদারকির অভাবেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিম্নমানের কাজ করা হচ্ছে। তারা দ্রুত বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও এলজিইডির ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। মগড়া বাজার সংলগ্ন এলাকা থেকে শুরু করে আয়নাপুর চৌরাস্তা পর্যন্ত বসবাসরত জনগণের দাবি,সড়কটি যেন পরিকল্পনা ও প্রকৌশল নকশা অনুযায়ী মানসম্মতভাবে নির্মাণ করা হয়। অন্যথায় কাজ সম্পন্ন হলেও অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়বে এবং সরকারি অর্থের অপচয় হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য আরো পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com