বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎যশোরে প্রায় ১৬ লক্ষ টাকার ইয়াবা ও ফেন্সিডিলসহ আটক-১

Reporter Name / ৬৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬



‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে ১জন আসামীসহ মাদকদ্রব্য এবং চোরাচালানী মালামাল আটক করেছে ৪৯ বিজিবি।
‎বৃহস্পতিবার (২৫ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর বিশেষ টহলদল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রীজের উপর হতে মাদকদ্রব্য এবং চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ০১জন আসামীসহ ভারতীয় ৩৯১০পিস ইয়াবা, ০২ বোতল ফেন্সিডিল, ০২টি মোবাইল, ০১টি মোটরসাইকেল এবং নগদ ১৬২০/-টাকা আটক করে।
‎বিজিবি জানায়,আটককৃত মালামালের মূল্য ১৫,৪৪,৪২০/-(পনেরো লক্ষ চুয়াল্লিশ হাজার চারশত বিশ) টাকা।আটক আসামী সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মৃত নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন।আসামীকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
‎এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com