এ,আর, মজিদ শরিফঃ
২৭/০৬/২০২৬খ্রিঃ উত্তরখান থানা পুলিশের একটি আভিযানিক দল উত্তরখান থানাধীন মধ্যপাড়া জিল্লু মার্কেটের সামনে পাঁকার রাস্তার উপর দিয়ে ১। মোঃ রিয়াদ (২১), পিতা-আলী হোসেন, মাতা-রোকসানা আক্তার, ২। মোঃ অন্তর (২১), পিতা-মোঃ শিপন, মাতা-মর্জিনা, উভয় সাং কাঁচকুড়া, বড়বাড়ী, থানা-উত্তরখান, জেলা-ঢাকাদ্বয় পুলিশকে দেখে মোটর সাইকেল যোগে দ্রুত ও বেপরোয়া গতিতে পালিয়ে যায়। তাৎক্ষনিকভাবে অত্র থানা এলাকায় নিয়োজিত মোবাইল-৯৩ ডিউটি পার্টির সহায়তায় উক্ত ব্যক্তিদ্বয়কে আটক করে স্থানীয় লোকজনের সামনে তাদের দেহ তল্লাশী করে আটককৃত ব্যক্তি মোঃ রিয়াদ (২১) এর হেফাজতে থাকা একটি ধারালো কাঠের হাতলযুক্ত চাকু ও মোটর সাইকেলের চেইন এবং আটককৃত ব্যক্তি মোঃ অন্তর (২১) এর হেফাজতে থাকা গামছা দ্বারা মোড়ানো অবস্থায় একটি কাঠের হাতলযুক্ত ধারালো রামদা উদ্ধার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উপ-পুলিশ কমিশনার (উত্তরা বিভাগ), ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এর নির্দেশনায় আইন শৃঙ্খলা রক্ষায় সদা তৎপর রয়েছে উত্তরখান থানা পুলিশ।