বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

টঙ্গীতে মোটরসাইকেল শোডাউন নিয়ে অপপ্রচার প্রতিবাদে নাজমুল হোসেন মন্ডল।

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডলের নাম জড়িয়ে মোটরসাইকেল শোডাউন নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয়দের দাবি, উক্ত মোটরসাইকেল শোডাউনের ঘটনার সাথে নাজমুল হোসেন মন্ডলের কোনো সম্পৃক্ততাই নেই। রাজনৈতিকভাবে তাকে হেয় প্রতিপন্ন করার হীন উদ্দেশ্যে একটি মহল পরিকল্পিতভাবে তার নাম জড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। ঘটনার দিন তিনি ওই এলাকায় উপস্থিতও ছিলেন না বলে নিশ্চিত করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে নাজমুল হোসেন মন্ডল বলেন, “যেকোনো অভিযোগ বা তথ্য প্রকাশের আগে তার সত্যতা যাচাই করা জরুরি। আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন প্রচারণা চালানো হচ্ছে, তা অনভিপ্রেত। আমি এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই এবং বিভ্রান্তিকর প্রচারণা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানাই।”
তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি আশা রাখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com