বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

নোয়াখালীতে ডিবির অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Reporter Name / ৬৭ Time View
Update : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মোঃ জহিরুল ইসলাম হামিদ:
বিশেষ প্রতিবেদক:
নোয়াখালীর চরজব্বর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) বিশেষ অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন কথিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, নোয়াখালীর পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি দল ২৯ জুন রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বর থানার হারিছ চৌধুরী বাজার জিরো পয়েন্ট সংলগ্ন শিপন স্বর্ণ শিল্পালয় জুয়েলার্সের সামনে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে মোঃ ইলিয়াছ হোসেন রিয়াজ (২৭) ও মোঃ রাকিব (২৬)-কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় বলে জানায় ডিবি পুলিশ।
গ্রেপ্তারকৃত দুইজনের বাড়ি চরজব্বর উপজেলার ২ নম্বর চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরমজিদ (আলেয়া মেম্বারের বাড়ি) এলাকায়।
পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com