বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

লৌহজং নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু

Reporter Name / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

মোঃ মাজেদুর রহমান, ভ্রাম্যমান প্রতিনিধি, টাঙ্গাইলে
টাঙ্গাইল সদর উপজেলার ৮ নং বাঘিল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের খোর্দ্দ যোগিনী এলাকায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। লৌহজং নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রী।
নিহত ফাতেমা আক্তার (১২) মরহুম জকিম উদ্দীনের দৌহিত্র এবং মোঃ জিয়ার উদ্দীনের মেয়ে। সে বাঘিল কে কে উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১ জুলাই ২০২৬, বুধবার বিকেল আনুমানিক ৪টার দিকে লৌহজং নদীতে গোসল করতে নামে তিন বান্ধবী। তিন জন নদীর এপার থেকে ঔপার যায়। দুই জন ফিরে আসলেও ফাতেমা আক্তার ফিরে আসতে পারে না। একপর্যায়ে সে পানির স্রোতে তলিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের উদ্ধারচেষ্টা সত্ত্বেও তাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
ফাতেমার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছেন তার বাবা-মা ও আত্মীয়স্বজন। একটি সম্ভাবনাময় জীবনের এমন করুণ পরিণতিতে এলাকাবাসীও গভীর শোক প্রকাশ করেছেন।
নদী বা জলাশয়ে গোসলের সময় শিশু-কিশোরদের প্রতি অভিভাবকদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com