বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মোহাম্মদপুরে রাজউকের মোবাইল কোর্ট: ৪ নির্মাণাধীন ভবনে অভিযান, অবৈধ অংশ অপসারণ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

Reporter Name / ৭৩ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

মোঃ জহিরুল ইসলাম হামিদ:
বিশেষ প্রতিবেদক:
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অনুমোদনহীন ও বিধিবহির্ভূত ভবন নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাজউকের সাবজোন-৫/১-এর আওতাধীন এলাকায় পরিচালিত এ অভিযানে চারটি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
অভিযান পরিচালনা করেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সবুজ হাসান এবং জোন-৫/১-এর অথরাইজড অফিসার সাঈদা ইসলাম। এ সময় সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজউক সূত্রে জানা যায়, অভিযানে মোট চারটি নির্মাণাধীন ভবন পরিদর্শন করা হয়। এর মধ্যে একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং দুটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। এছাড়া বিভিন্ন ভবনের অনুমোদনবহির্ভূত অংশ অপসারণ করা হয়।
অভিযানে গৃহীত ব্যবস্থাগুলো হলো—
১. টি এইচ এল হাসিব ভিলা, প্লট নং- আর/১০, ব্লক-ডি, নূরজাহান রোড, মোহাম্মদপুরে নির্মাণ অনুমোদন ছাড়াই পাইলিং ও ফাউন্ডেশনের কাজ শুরু করায় ভবনটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে দুটি বৈদ্যুতিক মিটার জব্দ করে ডিপিডিসির প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।
২. প্লট নং- ৩/এ/৩, ব্লক-ডি, সলিমুল্লাহ রোডে ভবন মালিক মো. ওয়াকিলের নির্মাণাধীন তিনতলা ভবনের অনুমোদনবহির্ভূত ক্যান্টিলিভার অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়।
৩. আমিন হামদান ভিলা, প্লট নং- ৩/এ/৫, ব্লক-ডি, সলিমুল্লাহ রোডে নির্মাণাধীন সাততলা ভবনের অনুমোদনবহির্ভূত ক্যান্টিলিভার অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়।
৪. প্লট নং- পি/১, ব্লক-ডি, নূরজাহান রোডে জনাব তানভীরের নির্মাণাধীন ভবনে জমির মালিকানা-সংক্রান্ত জটিলতা থাকা সত্ত্বেও নির্মাণকাজ চলমান পাওয়া যায়। রাজউক জানায়, একই ভবনে এর আগে দুইবার মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও নির্দেশনা অমান্য করে পুনরায় নির্মাণকাজ অব্যাহত রাখা হয়। ফলে ভবনের প্রথম থেকে তৃতীয় তলার ক্যান্টিলিভার, বিম, স্ল্যাব, ইটের দেয়াল এবং ফ্লোরের বিভিন্ন অংশ আংশিক ভেঙে অপসারণ করা হয়।
রাজউক জানিয়েছে, রাজধানীতে অনুমোদনহীন ও বিধিবহির্ভূত ভবন নির্মাণ রোধে মোবাইল কোর্ট ও উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে ভবন মালিক ও নির্মাণসংশ্লিষ্টদের যথাযথ অনুমোদন নিয়ে নির্মাণকাজ পরিচালনার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com