বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

হঠাৎ হুইল চেয়ারে পরীমণি, কী হলো তার?

Reporter Name / ১৯ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

মীম আক্তার : ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। সামাজিক যোগাযোগমাধ্যম ও নেট দুনিয়ায় নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন- কী হয়েছে পরীমণির?
হঠাৎ হুইল চেয়ারে পরীমণি, কী হলো তার?
গেল শুক্রবার (৩ জুলাই, ২০২৬) ফেসবুকে দেয়া তার দু’টি পোস্টের ভিডিও দেখে রীতিমতো যেন মন ভেঙেছে ভক্তদের। কারণ, চলাচলে হুইলচেয়ার ব্যবহার করতে হচ্ছে পরীমণিকে! ফেসবুকের ভেরিফায়েড পেজে দেয়া ওই পোস্টগুলোর মন্তব্য ঘরে তাই ভক্তরাও উদ্বেগ প্রকাশ করে নানা মন্তব্য করেছেন। যদিও কীভাবে, কী হয়েছে- সে বিষয়ে এখনো কিছু স্পষ্ট করেননি নায়িকা। মূলত, শুক্রবার সকালে ফেসবুকে প্রথম ভিডিওটি শেয়ার করে পোস্ট দেন পরীমণি। ওই ভিডিওতে তার বাম পা প্লাস্টার করানো অবস্থায় দেখা যায়। পোস্টে পায়ের এমন অবস্থার বিষয়টি প্রকাশ করে ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘ঠ্যাং (পা) এ নজর লাগছে।’ এই ভিডিওটি প্রকাশের পর বিকেলে আরও একটি ভিডিও পোস্ট করেন পরীমণি। যেখানে দেখা যায়, বাম পায়ে ব্যান্ডেজ ও প্লাস্টার করানো অবস্থায় হুইলচেয়ারে বসে আছেন নায়িকা। ভিডিওটির ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে সম্ভবত সেটি কোনো হাসপাতালে। এছাড়া দ্বিতীয় ভিডিওটির ক্যাপশনে পরীমণি লিখেছেন, ‘এক পায়ে….’। তবে হঠাৎ করে প্রিয় নায়িকার এমন অবস্থা দেখে নেটিজেনদের মনে একটাই প্রশ্ন- কী হয়েছে পরীমণির?
ভক্ত-অনুরাগীদের অনুমান, মজার ছলে ভিডিও দু’টি প্রকাশ করলেও নায়িকা ঠিকই যন্ত্রণা অনুভব করছেন। আবার কেউ কেউ ধারণা করছেন, দু’টি ভিডিওই হাসপাতাল থেকে ধারণ করা। যদিও পোস্ট দু’টি প্রকাশ্যে আসার পর থেকেই শোবিজ অঙ্গনের সহকর্মী থেকে শুরু করে সাধারণ নেটিজেনরা কমেন্ট বক্সে দ্রুতই ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণির সুস্থতা কামনা করছেন নেটিজেনরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com