বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

বাবা নেই তিন বছর, এক মাস পাঁচ দিন ধরে কারাগারে মা— অসহায় দুই সন্তানের দিন কাটছে অপেক্ষায়।

Reporter Name / ১৬ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

মোঃ মমিন আলী, নওগাঁ জেলা প্রতিনিধি।

নওগাঁর পত্নীতলা উপজেলার মাহমুদপুর এলাকায় দুই শিশুর করুণ জীবনসংগ্রাম স্থানীয়দের হৃদয় স্পর্শ করেছে। তিন বছর আগে বাবাকে হারানোর পর মা-ই ছিলেন তাদের একমাত্র আশ্রয়। কিন্তু মাদক-সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হয়ে মা গত এক মাস পাঁচ দিন ধরে কারাগারে থাকায় শিশু দুটির জীবন এখন অনিশ্চয়তা, কষ্ট ও অপেক্ষার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে।
জানা গেছে, গ্রেপ্তার হওয়া নারী শেফালী রানী চৌধুরী। স্বামীর মৃত্যুর পর তিনি একাই সংসার চালিয়ে ১২ বছর বয়সী ছেলে ও ৯ বছর বয়সী মেয়েকে লালন-পালনের চেষ্টা করছিলেন। কিন্তু তিনি কারাগারে যাওয়ার পর শিশু দুটির দেখাশোনা করার মতো পরিবারের কোনো স্থায়ী অভিভাবক নেই।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, দুই শিশুই প্রায়ই কারাগারের সামনে গিয়ে মায়ের সঙ্গে দেখা করে আবার চোখের পানি নিয়ে ফিরে আসে। মায়ের অনুপস্থিতিতে তাদের খাবার, পড়াশোনা ও দৈনন্দিন প্রয়োজন মেটানো অনিয়মিত হয়ে পড়েছে। প্রতিবেশীরা মানবিক কারণে যতটুকু সম্ভব সহযোগিতা করছেন, তবে সেটি দীর্ঘমেয়াদে যথেষ্ট নয়।
প্রতিবেশীদের একজন বলেন, “শিশু দুটির কোনো অপরাধ নেই। তারা শুধু বাবা-মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। এখন তাদের ভবিষ্যৎ নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তা।”
স্থানীয় সচেতন মহল মনে করছে, শিশুদের নিরাপদ আশ্রয়, শিক্ষা এবং মৌলিক চাহিদা নিশ্চিত করতে সমাজসেবা অধিদপ্তর, শিশু কল্যাণ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনের মানবিক উদ্যোগ প্রয়োজন।
এদিকে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মাদক-সংক্রান্ত মামলার বিচারিক কার্যক্রম আইন অনুযায়ী চলবে। তবে মামলার আইনি প্রক্রিয়ার পাশাপাশি শিশু দুটির মানবিক পরিস্থিতিও গুরুত্বের সঙ্গে বিবেচনার দাবি রাখে।
বাবাকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি তারা। এরই মধ্যে এক মাস পাঁচ দিন ধরে মাও কারাগারে। প্রতিটি দিন তাদের কাছে যেন এক দীর্ঘ অপেক্ষা—কবে আবার মায়ের স্নেহের ছায়ায় ফিরে যেতে পারবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com