বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মিথ্যা অপপ্রচার দিয়ে ভালো উদ্যোগ বাধাগ্রস্ত করা হয় মনোয়ার হোসেন জীবন

Reporter Name / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

আদাবর থানা বিএনপির নেতা মনোয়ার হোসেন জীবন বলেছেন, মিথ্যা অপপ্রচার ও ভিত্তিহীন অভিযোগের কারণে অনেক সময় ভালো উদ্যোগ বাধাগ্রস্ত হয়। তিনি দাবি করেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নির্যাতনের মুখোমুখি হলেও দলের প্রতি তাঁর আনুগত্যে কখনো বিচ্যুতি ঘটেনি।
এক বক্তব্যে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতিতে সম্পৃক্ত হন। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণে জিয়াউর রহমানের অবদান তাঁকে রাজনীতিতে অনুপ্রাণিত করেছে বলে উল্লেখ করেন তিনি।
মনোয়ার হোসেন জীবন বলেন, দলের দুঃসময়ে তিনি সবসময় সক্রিয় ছিলেন এবং বিভিন্ন কর্মসূচি, সভা-সমাবেশ ও আন্দোলনে অংশগ্রহণ করেছেন। তবে দলের ভেতরে কিছু মানুষের কারণে তাঁকে বারবার নানা অপপ্রচার ও প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে রাজনৈতিক কারণে তিনি বহু ত্যাগ স্বীকার করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একাধিক মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দি থাকাকালে মায়ের মৃত্যুর পর মাত্র এক ঘণ্টার জন্য প্যারোলে এসে দাফনে অংশ নিয়ে আবার কারাগারে ফিরে যেতে হয়। এছাড়া রাজনৈতিক পরিস্থিতির কারণে পরিবারের পাশে থাকতে পারেননি; এমনকি সন্তানের জন্মের সময়ও উপস্থিত থাকতে না পারার কষ্টের কথাও তুলে ধরেন তিনি।
তিনি বলেন, এত ত্যাগের পরও আমি কখনো দলের সঙ্গে বেইমানি করিনি। আজও বিএনপির আদর্শে বিশ্বাস করি এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত দলের জন্য কাজ করে যেতে চাই, ইনশাআল্লাহ।
মনোয়ার হোসেন জীবন অভিযোগ করেন, একটি মহল ব্যক্তিস্বার্থে তাঁর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তবে এ বিষয়ে কারও প্রতি ব্যক্তিগত বিদ্বেষ নেই উল্লেখ করে তিনি বলেন, আমি শুধু আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করি। সত্য কোনোদিন চাপা থাকে না।
তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গত ১৭ বছরে যারা রাজনৈতিক নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগ ও অবদানের যথাযথ মূল্যায়ন এবং নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
বক্তব্যের শেষে তিনি বিএনপির প্রতি নিজের আনুগত্য পুনর্ব্যক্ত করে বলেন, দলের প্রয়োজনে ভবিষ্যতেও নিজের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com