বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

‎আইসিপি বিজিবির অভিযানে ৫ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ ‎

Reporter Name / ৭৭ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ- যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎শুক্রবার (১০ জুলাই ২০২৬) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে এসব চোরাচালানি মালামাল জব্দ করা হয়।
‎জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪৭টি ভারতীয় শাড়ি, ৮২ প্যাকেট ফুসকা, ৫ প্যাকেট কিসমিস, ৫ প্যাকেট সোনপাপড়ি, ৮৪৭টি চকলেট এবং ২১২টি কসমেটিক্স সামগ্রী। বিজিবির তথ্য অনুযায়ী, উদ্ধারকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৯৯ হাজার ১০০ টাকা।
‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
‎তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও কঠোরভাবে অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com