বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ :
মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা টঙ্গীতে স্টেশন রোড সড়ক দখলমুক্ত ও যানজট নিরসনে উচ্ছেদ অভিযান । যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২ ‎বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ৩ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান – বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২ গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে পরোয়ানাভুক্ত আসামি ছিনতাইয়ের চেষ্টা গ্রেপ্তার ৫ কাশিয়ানীতে ৩২ লাখ টাকার স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ বেনাপোল সীমান্তে ৪৯ বিজিবির অভিযান, মদ-সিরাপসহ বিপুল পণ্য আটক ‎যশোর সীমান্তে বিজিবির অভিযানে ১৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য আটক ‎ ইয়াবায় ভাসছে তুরাগের ৩৩টি গ্রাম, ১০১ স্পটে শতাধিক ডিলার সক্রিয়

মাদক উদ্ধারের নামে লুটপাট: চুরির মামলায় ফতুল্লার এসআই কারাগারে, এলাকায় তীব্র ক্ষোভ

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

​স্টাফ রিপোর্টার:
আইনশৃঙ্খলা রক্ষার আড়ালে খোদ পুলিশের বিরুদ্ধেই মাদক অভিযানের নামে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার কর্তৃক মাদক উদ্ধারের নামে সোনার চেইন চুরির ঘটনা এবং পরবর্তীতে তার গ্রেপ্তারের পর জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও ভাবমূর্তি বড় ধরনের সংকটের মুখে পড়েছে।
​অভিযান চালাতে গিয়ে একজন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার এমন চুরির মামলায় জড়িয়ে পড়ার ঘটনা একদিকে যেমন পুলিশের নৈতিক স্খলনকে সামনে এনেছে, অন্যদিকে ফতুল্লা মডেল থানার পুলিশ কর্মকর্তাদের মাঝেও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ ও চাপা ক্ষোভের জন্ম দিয়েছে। চুরির দায়ে গ্রেপ্তার হওয়া এসআই খায়রুল বাশার বর্তমানে নারায়ণগঞ্জ জেলা কারাগারে বন্দী আছেন।
​অভিযানের আড়ালে স্বর্ণ চুরি
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফতুল্লা এলাকায় মাদক উদ্ধারের এক তথাকথিত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান এসআই খায়রুল বাশার। কিন্তু মাদক উদ্ধারের নামে তল্লাশির আড়ালে সেখানে স্বর্ণের চেইন চুরির মতো এক ন্যক্কারজনক ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবার দমে না গিয়ে আইনি পদক্ষেপ নিলে বিষয়টি জেলা পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নজরে আসে। তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়ার পর এসআই খায়রুলের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By ThemesDealer.Com